গাউসিয়া হক কমিটি ইউএসএ শাখার ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বার্লিংটনের ‘গ্র্যান্ড রিগাল ব্যাংকুয়েট হল’এ ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ইউএসএ শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবি (.) ও শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক জোবাইর হোসাইন সিকদার’র সঞ্চালনায় এবং মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ্‌সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (.) সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ড. ইমরানুল করিম ইয়াকুবী। পবিত্র কোরআনে থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী সৈয়দ মুস্তানজিদ বিল্লাহ্‌, না’তে রাসুল (.) পাঠ করেন মোস্তফা আল খায়েরি। প্রধান আলোচক নিউইয়র্কস্থ আহলুল বাইত মসজিদের খতিব ও পটুয়াখালী বদরপুর দরবার শরিফের সাজ্জাদানশীন ড. মুফতি সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ্‌ রাব্বানী বদরপুরী তাঁর আলোচনায় বলেনপ্রিয়নবি (.)-এর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আউলাদে রাসুল (.)কে সর্বোচ্চ সম্মান করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিমপুর ছোট দায়রা শরিফের আওলাদ সৈয়দ ফায়েজ হারামাইন খলিলুল্লাহ্‌ এবং নিউজার্সি বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজন সরোয়ার হোসেন। অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে ছিলেনফিলাডেলফিয়াস্থ বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি ড. আবদুল মালিক এমডি, নিউজার্সী প্রবাসী ইউসিবির প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, ফাহিম উদ্দিন চৌধুরী, নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্সের জেনারেল সেক্রেটারি হুমায়ুন মোরশেদ ও পরিচালক মইনুল হোসেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি (বিডি) ইউএসএ শাখার উপদেষ্টা কাজী আবসার উদ্দিন ও সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সবশেষে সাইফুল আলম গরীবী’র মিলাদ পাঠের পর মুনাজাত পরিচালনা করেন মাহফিলের সভাপতি ও মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির
পরবর্তী নিবন্ধসমাজের নৈতিক অবক্ষয় রোধে ইমাম খতিবগণকে দায়িত্ব পালন করতে হবে