হযরত মুহাম্মদ (স.) মানব জাতির জন্য শান্তি, কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন

ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটি : সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে গত ৪ট সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. .এস.এম. বোরহান উদ্দীন। অতিথি ছিলেন সোসাইটির প্লট মালিক সমিতির উপদেষ্টা কমিটির সভাপতি সাংবাদিক ওসমান গনি মনসুর, উপদেষ্টা শামসুল হক হায়দরী, উপদেষ্টা সিরাজুল করিম মানিক, ছরওয়ারুল কবির চৌধুরী, প্রফেসর মোহাম্মদ সিরাজ উদদৌলা, অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সাংবাদিক জাফর হায়দার, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, অধ্যাপক ড. মোজাম্মেল হক মিলন, সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির সহসভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি মোহাম্মদ জহির, দপ্তর সম্পাদক আলমগীর চৌধুরী। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আবদুল হামিদ কাদেরী, হাফেজ মুহাম্মদ নিজাম উদ্দিন আলকাদেরী, হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীন, হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন অধ্যাপক শাহাদাত হোসেন জাহাঙ্গীর, অধ্যাপক জিবরান আলম, ইরফান রেজা খান, তারেক ইমাম, সৈয়দ গোলাম নবী, অধ্যাপক হাসানুল করিম, মোহাম্মদ আলমগীর সিকদার, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. হানিফ খন্দকার, মোহাম্মদ জিয়াউল করিম, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আলমগীর মিয়া, মোহাম্মদ ইনজামুল ইসলাম, মোহাম্মদ আল আমিন হোসাইন। প্রধান আলোচক বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (.) মানব জাতির জন্য শান্তি, কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। মাহফিল শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়।

হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ : মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে আল্লাহ তাআলা জ্ঞান ও প্রজ্ঞার সর্বোচ্চ শিখরে সমাসীন করেছেন। সৃষ্টিকুলের মধ্যে তাঁর জ্ঞানের ব্যাপ্তি ও গভীরতা অতুলনীয়। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জ্ঞানের প্রশস্ততা এবং আল্লাহ কর্তৃক প্রাপ্ত ইলমে গায়েব তাঁর নবুয়ত ও মর্যাদার এক অনন্য ও উজ্জ্বল নিদর্শন। হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফ মসজিদে ১৩ দিনব্যাপী ঈদএ মিলাদুন্নবী (.) সমাবেশের ১০ম দিনে প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা ড. কফিল উদ্দীন সরকার সালেহী উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ২২ আগস্ট হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ মসজিদে বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাহমাতুল্লিল আলামীন (.) নিখিল বিশ্বে শুভ আগমন উপলক্ষে আমিনে মিল্লাত ১৩ দিনব্যাপী পবিত্র ঈদএ মিলাদুন্নবী (.) সমাবেশ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর (মা.জি..) সভাপতিত্বে ১০ম দিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফতেয়াবাদ কাদেরিয়া শাহ আমিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ নুরুল ইসলাম কাদেরী। এতে প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গর্ভনর, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা ড. কফিল উদ্দীন সরকার সালেহী। বিশেষ বক্তা ছিলেন বাহার সিগন্যাল আল আমিন বারিয়া দরবার শরীফের মসজিদে গাউছুল আযম জামে মসজিদের খতিব আল্লামা মোরশেদুল আনোয়ার আনোয়ারী, হাটহাজারী হযরত খোশাল শাহ (রহ.) শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাসান উদ্দীন আল কাদেরী প্রমুখ। আল আমিন হাশেমী দরবার শরীফের আওলাদগণের মধ্যে উপস্থিত ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের মুনতাজেম হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদ কুলগাঁও শাখার সভাপতি শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, মুহাম্মদ নাজিমুল হাসান সহ অসংখ্য আলেম ওলামা, পীর মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মান বান্দায়ে মুহাম্মদ (সা.) সূফি ইউনিটি : মান বান্দায়ে মুহাম্মদ (.) সূফি ইউনিটি আয়োজিত ২৫তম জশনে ঈদে মিলাদুন্নবী (.), জিকরে মোস্তফা ও মেহফিলে সেমা গত ৪ সেপ্টেম্বর গাউসুল আজম মাইজভাণ্ডার শরীফে অনুষ্ঠিত হয়েছে। মেহফিলে সদারত করেন শাহসূফি সৈয়দ নূর হোসাইন মাইজভাণ্ডারী (.জি..)। মিলাদ, কিয়াম ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফেজ মুফতি সৈয়দ শহীদুল্লাহ কাওসার রাব্বি। মাহফিলে নাতে রাসূলে মকবুল (.) ও আজমতে গাউসুল আজম মাইজভাণ্ডারী পরিবেশন করেন ক্বাওয়াল হাফেজ মাওলানা সৈয়দ মীর কাজী জাহেদ হোসাইন তুষার, গোলাম মাওলা রনি ও আইমান মোহাম্মদ সেলিম। অতিথি ক্বাওয়াল ছিলেন মাওলানা সৈয়দ নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সেলিম রেজা, মাওলানা সৈয়দ আবু সালেহ, সাজ্জাদ হোসাইন আরমান, নাইমুর রহমান আকিক, সাকিব ইরফান, হাফেজ সৈয়দ নাজমুস সাকিব, মাওলানা মাসুদ পারভেজ, নাসিম হায়দার চৌধুরী, মারুফ আহমেদ, সাহেদুল ইসলাম, নূর উদ্দীন চৌধুরী, আমির হামজা আসিফ, অন্তু শীল, মোহাম্মদ ইসমাঈল, গোলাম কিবরিয়া রিটন ও ইউছুপ আলী। তবলা ও পারকেশনে থাকবেন সৈয়দ ইমরানুল আলম, তারেক হুসাইন, মঈনুল করীম নিরব, ইমতিয়াজ আজম ও এমদাদ হুসাইনসহ প্রায় অর্ধশত শিল্পী ও তবলা বাদক।

পূর্ব গুজরা মুহাম্মদীয়া ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি : রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দুই দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব গুজরা মুহাম্মদীয়া ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) ও শনিবার (৫ সেপ্টেম্বর) পূর্ব গুজরা মুহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসা মাঠে অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আলকাদেরীর উদ্ভোধনী বক্তব্য মাওলানা ছাবের ও হেলাল ফারুক মুন্নার যৌথ উপস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রথম দিন শুক্রবার সকাল ৮টায় পূর্ব গুজরা মুহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য জশনে জুলুশ বের করা হয়। জুলুশটি দক্ষিণ রাউজানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে আসে। পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে জুলুশের কার্যক্রম শুরু হয়। প্রথম দিনের মাহফিলে প্রধান আলোচক ছিলেন রসূলাবাদ ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ আল্লামা আহমদ রেজা নক্সবন্দী। এদিন আরও আলোচনা করেন গাজী ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা গাজী সোলায়মান আলকাদেরী এবং পূর্ব গুজরা মুহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার আরবি মুদাররিস হাফেজ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আল কাদেরী। দ্বিতীয় দিন শনিবারের মাহফিলে প্রধান আলোচক ছিলেন আল্লামা মুফতি আলাউদ্দীন জিহাদী। এ ছাড়া জামেয়া গাউসিয়া মঈনীয়া বহুমুখী কামিল মাদ্রাসা, চট্টগ্রামের ফকিহ মাওলানা মুফতি নিয়ামত উল্লাহ আল কাদেরী এবং পূর্ব গুজরা মুহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার সিনিয়র আরবি মুদাররিস মাওলানা হারুনুর রশিদ আশরাফী আলোচনা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, রাউজান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ইউসুফ তালুকদার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, পিডিবি নোয়াপাড়া জোনের ডিজিএম আবু সাইম, পূর্বগুজরা মুহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আকতার হোসেন, উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, মাওলানা বেলাল উদ্দীন, মাওলানা আমিনুল ইসলাম কাউসার, মাওলানা আশেক বিন আবদুল আজিজ, মুহাম্মদ হানিফ, জাহাঙ্গীর আলম মেম্বার, আমান উল্লাহ্‌ আমান, জাহেদুল ইসলাম, ফিরোজুল আলম, নুরুল আসাদ রিমন। এতে আরও উপস্থিত ছিলেন সাহেদুল আলম, মুহাম্মদ বেলাল উদ্দীন, আজিজ মেম্বার, সেলিম উদ্দীন, আবদুল গফুর, সেকান্দর আলম, এসকান্দর আলম, নুরুল আজিম, জয়নাল আবেদীন জাবেদ, শামসুদ্দিন সাখওয়াত, ইলিয়াছ তালুকদার, মনছুর আলম বাছা, মহিউদ্দীন, গিয়াস উদ্দিন, সাদ্দাম হোসেন, পারভেজ, রেজভী, মোশাররফ ও ছফিয়ানুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুই দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন : পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গত ৫ সেপ্টেম্বর মাঝিরঘাটস্থ প্রধান কার্যালয়ে সংগঠনের সহসভাপতি এম. নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার জামান মাস্টারের সঞ্চালনায় এক মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন। তিনি মহানবী হযরত মোহাম্মদ (.) এর জীবন, আদর্শ, মানবতা নিয়ে আলোকপাত করেন। বক্তব্য রাখেন বাঁশখালী শাখা ইউনিয়নের সভাপতি আজগর হোসেন তালুকদার, এস. এম. শওকত হাসান মাস্টার, মো. ওয়াহিদ আলী মাস্টার, মো. অলি, মো. সেলিম মাস্টার, রশিদ আহমদ মাস্টার, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, মো. আলিম রেজা, মো. মাসুম, সাজ্জাদ হোসেন জনি, খলিলুর রহমান টিপু, এস. এম. তানজুল আলম রিন্টু, আব্দুল আল রেজভী, মো. আরাফাত হোসেন, ইঞ্জিনিয়ার হাসান মুরাদ, মোহাম্মদ নুর আফসার। মাহফিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, মো. গিয়াস উদ্দিন সাব্বির, হাফেজ ইয়ার মোহাম্মদ, হাফেজ মাহাবুব, মো. জাহিদ আরাফাত, তৌহিদুল ইসলাম নয়ন, রাকিবুল ইসলাম আরিফ, মো. সজিব, মো. খলিলুর রহমান, মো. শেখ আহমদ, মো. শুভ, মো. মাহবুব আলী, মো. রুবেল, মো. বুরহান, মো. ইমন, মো. আইমন, মো. ইমরান, মো. আরসান হাবিব, মো. নাজিম, মো. আকাশ প্রমুখ। মাহফিলে ওয়াজ করেন আমজাদ হোসাইন, মাওলানা ফোরকান, সৈয়দ হাফেজ ফাহাত হোসাইন। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হক চৌধুরী।

আজমান : সংযুক্ত আরব আমিরাতের আজমানে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার আজমানের উম্ম আল মোমেনীন লেডিস অ্যাসোসিয়েশন হলরুমে ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর ও আবু মোহাম্মদ খোরশেদের সার্বিক ব্যবস্থাপনায় এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবতা, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তির বাণী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা মোহাম্মদ জামাল। মাহফিলে উপস্থিত ছিলেন আইয়ুব আলী বাবুল, আব্দুল আলিম, জিল্লুর রহমান, ইসমাইল গনি চৌধুরী, জাকির হোসেন চুট্টু, প্রকৌশলী মো. শফিক, সাইফুদ্দিন আহমেদ, মো. হাসান, মোবারক আলী, এহসানুল করিম, নাসির উদ্দিন কাউসার, মামুন রেজা, রাসেল আহমেদ, সেলিম রায়হান, মোহাম্মদ এহেসান, মো. মুরাদ, আবুল বশর, সাইফুল ইসলাম তালুকদার, সিরাজদুল্লাহ, মোহাম্মদ জামালসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সপরিবারে অংশগ্রহণ করেন। মাহফিল শেষে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।

পশ্চিম মাদারবাড়ী ঢাকা ট্রাঙ্ক লাইন মহল্লা কমিটি : চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ী ঢাকা ট্রাঙ্ক লাইন মহল্লা কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৩ সেপ্টেম্বর রেলওয়ে পাম্প হাউস জামে মসজিদ সংলগ্ন স্থানে খতমে কুরআন, ওয়াজ মাহফিল ও ওরশ মোবারক উপলক্ষে এই উৎসবমুখর আয়োজন করা হয়। প্রথম দিন বাদে এশা আলোচনা, মিলাদ মাহফিল, খতমে কুরআন ও দোয়া মাহফিলের পাশাপাশি আয়োজন করা হয় শিশুকিশোরদের নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনীভিত্তিক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। একই সাথে মহল্লা কমিটির নবগঠিত উপদেষ্টা কমিটিকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহল্লা কমিটির সভাপতি মুহাম্মদ শাহজাহান। মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন, সর্বাত্মক সহযোগিতায় ছিলেন সহসভাপতি ইলিয়াছ মিয়া এবং সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইলিয়াছ রাশেদ। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রামের ছিপাতলী জামেয়া গাউছিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার মুফতি ও পশ্চিম মাদারবাড়ীর রেলওয়ে পাম্প হাউস জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ নেয়ামত উল্লাহ আলকাদেরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কেন্দ্রীয় বায়তুশ শরফের ‘বুলবুলে বায়তুশ শরফ’ মাওলানা কাজী মোহাম্মদ শিহাব উদ্দিন। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম মাদারবাড়ীর আব্দুস সালাম সওদাগর জামে মসজিদের ইমাম ও খতিব এবং দেওয়ানহাটের আননুর ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি দাউদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ে পাম্প হাউস জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন। পশ্চিম মাদারবাড়ী মহল্লা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিন জিয়া এবং পাম্প হাউস জামে মসজিদের আহ্বায়ক হাজী সালাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহল্লা কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ, ফজলে এলাহি শাহীন, এডভোকেট ফারুক, মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহেদ আলী, সহসাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন, অর্থ সম্পাদক আবদুর রশীদ জাবেদ, সমাজকল্যাণ সম্পাদক রাশেদ, সহসমাজকল্যাণ সম্পাদক রিফাত, প্রচার সম্পাদক দিদারুল আলম লিটু এবং দপ্তর সম্পাদক ইকবাল আহমেদ। এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে অংশ নেন নুরুল আলম, নিজামউদ্দিন, আনোয়ারুল ইসলাম হিরু, মাহাফুজ, মহিউদ্দিন, সজল, রুবেল, মুকুট, নুর হুদা ও আবদুল হাকীমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৫ই সেপ্টেম্বর সকাল ৮টা থেকে এলাকাবাসীর মাঝে তবারুক বিতরণ করা হয় এবং রাতে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত মেজবানির আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন হাই কোর্টে
পরবর্তী নিবন্ধপটিয়ায় যুব নিশান ক্লাবের চিকিৎসা ক্যাম্প