ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি: বড় দুর্ঘটনার শঙ্কা

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩০ পূর্বাহ্ণ

নগরীর বেটারী গলি ধোপাপাড়া এলাকায় একটি ঝুঁকিপূর্ণ ও ভাঙা বৈদ্যুতিক খুঁটির কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। খুঁটির মধ্যবর্তী একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ফুটো হয়ে গেছে, যা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এর ওপর রয়েছে অসংখ্য তারের জটলা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বেহাল দশা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজর নেই। সামান্য ঝড়বৃষ্টি বা বাতাসে খুঁটিটি সম্পূর্ণ ভেঙে বড় ধরনের প্রাণহানি ও বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে।

জননিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটি পরিবর্তন করে নতুন খুঁটি স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

সুমন আচার্য্য,

ধোপাপাড়া, বেটারী গলি, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধতুমি রবে ফুটবল দর্শকদের হৃদয়ে