সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয়ের ১৯৭৯–১৯৮৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা ও পুনর্মিলনী অনুষ্ঠান গত সোমবার নগরীর হালিশহর পোর্ট কানেকটিং রোডে ব্যাচের সদস্য এস এম দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মোস্তফা জামালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবুল বশর আবু। বিশেষ অতিথি ছিলেন ফেনীর জেলা দায়রা জজ সিরাজদৌল্লা কুতুবী, রেজারুল কাদের মিঠু, সাবেক শিক্ষক অমরেন্দ্রনাথ চক্রবর্তী ও নজিবুদৌল্লা খান।
অনুষ্ঠানে বরুন দাশ, উদয় শংকর চৌধুরী, পুলক পালিত, কমল চৌধুরী, মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ শাহা আলম ও লিপি চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












