মইজ্যারটেকে ইয়াবা উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

কর্ণফুলীর মইজ্যারটেক এলাকায় ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. শফিকুল ইসলাম কুষ্টিয়া জেলা সদরের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার আজাদীকে বলেন, মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আনীত অভিযোগ প্রমাইিত না হওয়ায় মামলার অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আদালতসূত্র জানায়, ২০১৯ সালের ৭ জুলাই মইজ্যারটেক এলাকায় ৪ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হলে ২০২১ সালের ৭ ডিসেম্বর এ মামলায় চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধঢেমশা উচ্চ বিদ্যালয়ের ৭৯ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধ১ সেপ্টেম্বর জাতীয় পুতুলনাট্য দিবস ঘোষণার দাবি