সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যানিকেতন স্বপ্নচাষীর শিশুদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণ। গত মঙ্গলবার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন ১ টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আবসার নয়ন ও স্বপ্নচাষী বিদ্যানিকেতনের শিক্ষক তানিয়া আক্তার। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে দেশীয় ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










