টুকরো কবিতা

আসাদ মান্নান | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩৬ পূর্বাহ্ণ

.

পাহাড় জমে না, জমে অভ্যাস।

একদিন অভ্যাস ফেটে

ভিতর থেকে আলো বের হয়।

.

অন্ধকারে যারা কীট ছিল,

আলো পেয়ে তারা

নিজের নাম ভুলে গেল।

এখন তাদের ডাকে প্রজাপতি।

.

ওরা সিঁড়ি বানাতে বানাতে

নিজেরাই সিঁড়ি হয়ে গেল।

এখন মানুষ সেই সিঁড়ি বেয়ে

উপরে ওঠে না, নিচে নামে।

পূর্ববর্তী নিবন্ধএক কল্পপ্রেম
পরবর্তী নিবন্ধপরিমিতিবোধ : ভারসাম্যের মধ্যেই জীবনের সৌন্দর্য