ক্রীড়া সংগঠক এবং সিজেকেএস কাউন্সিলর সালাহউদ্দিন জাহেদ চট্টগ্রাম বন্দর ট্রাক–কাভার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে সিজেকেএস কাউন্সিলর ও সিজেকেএস ক্লাব সমিতির নেতৃবৃন্দ। গত ২৯ আগস্ট অনুষ্ঠিত নির্বাচন শেষে একই দিন সন্ধ্যায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সালাহউদ্দিন জাহেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ও ক্লাব সমিতির নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, আমিনুল ইসলাম, লোকমান হাকিম, আবদুল হান্নান আকবর, এ এন এম ওয়াহিদ দুলাল, শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, মাহাবুবুর রহমান, এনামুল হক, নাসির মিয়া, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, প্রবীণ কুমার ঘোষ, আলী হাসান রাজু, সরওয়ার আলম মনি, আখতারুজ্জামান, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, হারুন রশিদ, রায়হান রুবেল, সোহেল আহমদ, লিটন বড়ুয়া, জিয়াউদ্দিন সোহেল, ফারুক আহমেদ, জাকির হোসেন শুরু, জহির উদ্দিন, পিন্টু দেওয়ানজী ও কামাল আহমেদ,আবদুল মোমেন বাবু ও জাকির হোসেন লুলু প্রমুখ।











