সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্তঃ হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা

| মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ আয়োজিত আন্তঃ হাউজ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল সোমবার কলেজ জিমন্যাসিয়ামে শেষ হয়। সমাপনী খেলায় ইমরানুর রহমান হাউজ ১২–৯ পয়েন্ট এ মোস্তাফিজুর রহমান হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস কাউন্সিলর প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় প্রসেনজিৎ দত্ত রাজু। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর সরওয়ার আলম চৌধুরী মনি ও নজরুল ইসলাম। জিকু কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক খাইরুল ইসলাম, শ্যামলী রাণী ভৌমিক, নাহিদ হাসান, আসলাম হোসাইন, আলমগীর কবির।

পূর্ববর্তী নিবন্ধক্রীড়া সংগঠক সালাহউদ্দিন জাহেদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধভুটানের বীচ ভলিবল টুর্নামেন্টে যাচ্ছেন রেফারী সাইফুল্যা মুনির