আলমগীর খানকাহ শরীফে পীর সাবির শাহ’র সঙ্গে গণমাধ্যমকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

| মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৪ পূর্বাহ্ণ

ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ শরীফে দরবারে আলিয়া কাদেরিয়া ছিরিকোট শরিফের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ) এর সঙ্গে গণমাধ্যমকর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পীর সাহেবের সঙ্গে গণমাধ্যমকর্মীরা কুশল বিনিময় করেন এবং ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহ, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মঞ্জু, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন, কেবিনেট সদস্য মোহাম্মদ হোসেন খোকন, ট্রাস্টের মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মিডিয়া ডেস্কের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আবু তালেব বেলালসহ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রামে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ ও মোনাজাতে পারস্পরিক সৌহার্দ্য, সমপ্রীতি এবং সমাজ ও দেশের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়। এসময় জশনে জুলুসের ব্যাপক প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরে পীর সাবির শাহ সকল গণমাধ্যম কর্মীকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির সোয়াত সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণ শুরু