চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১১.০১ কোটি টাকা। ১,৩৭১ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৭৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৭৫.২৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০৯১.৩৩ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৮.৩৫ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ৮৩২.০৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,২৪৬.০৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫১,৫৪৪.৮২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০২,৭৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪২ টির, দাম কমেছে ১১২টি আর অপরিবর্তিত রয়েছে ২০টির।







