নজরুলের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : শামীম

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। নজরুল ছিলেন অন্যায়, অত্যাচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কবি। তাঁর সাহিত্যকর্ম স্বাধীনচেতা মানসিকতা, মানবিক মূল্যবোধ ওঅসামপ্রদায়িক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নজরুলের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিান গতকাল রোববার বাঁশখালী পুকুরিয়া ইউনিয়নের হাজিগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম’ বিষয়ক আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জন গুরুত্বপূর্ণ, তবে শুধু ভালো ফলাফলই একজন মানুষকে সফল করে না। দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধও অর্জন করতে হবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। চট্টগ্রাম জেলা পরিষদ তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে চায়। খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতাসহ শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চবি অধ্যাপক ড. জহুরুল আলম, সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, শাখাওয়াত জামাল দুলাল, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, মাস্টার লোকমান আহমদ, আবদুস সবুর চৌধুরী,ইব্রাহিম খলীল, রেজাউল হক চৌধুরী, মোহাম্মদ মহসিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে পাচারকালে ১ হাজার ৮০০ কেজি ইউরিয়া সার জব্দ
পরবর্তী নিবন্ধচুয়েটে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস কাল