নৈতিক অবক্ষয় রোধে ইসলামী মূল্যবোধের বিকল্প নেই

চুনতীর সীরাতুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চুনতীর সীরাতুন্নবী (সা.)-এর ৫ম দিবস গতকাল শনিবার লোহাগাড়ার শাহ্‌ মনজিল সীরাত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা গোলাম রাসুল কমরী। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় মাহফিলে ইসলামী জীবনব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার, মুসলিম উম্মাহর বর্তমান অবস্থা এবং পর্দার বিধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন আলেমওলামা ও শিক্ষাবিদগণ। বক্তব্য দেন, বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিনুর রশিদ, মাওলানা হারুনুর রশীদ, চবি ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মাওলানা এনামুল হক, চবি আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা নেজাম উদ্দিন। মাহফিলে মেহমান ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা শযাআত উল্লাহ ফারুকী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মাওলানা ইলিয়াছ ছিদ্দিকী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ হেলাল উদ্দীন ফারুকী ও এইচ এস এম দিদারুল ইসলাম। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন নুরুল ইসলাম নাহিদ ও মুহাম্মদ ইমাম হোসাইন। মাহফিলে সীরাতুন্নবী বক্তারা বলেন, নৈতিক অবক্ষয় রোধে ইসলামী মূল্যবোধের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ফিল্ড ওয়ার্ক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সপ্তম গভর্নিং বডির সভা