চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সপ্তম গভর্নিং বডির সভা

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫ ও ২০২৬ মেয়াদের সপ্তম গভর্নিং বডির সভা গতকাল শনিবার নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসিরউদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন। লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিগত গভর্নিং বডির সভা এবং লায়ন্স ক্লাবস্‌ ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ বাংলাদেশের কেবিনেট সভার অনুমোদনক্রমে হাসপাতালের রোগীদের জন্য উন্নতমানের চক্ষু চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের লক্ষ্যে এলসিআইএফ ভিশন গ্রান্টের আওতায় একটি প্রকল্প প্রেরণের বিষয়টি সভায় অবহিত করা হয়।

এছাড়া কানাডিয়ান স্বেচ্ছাসেবী সংস্থা জেকো ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং চট্টগ্রামের বিভিন্ন লায়ন ক্লাবের সার্বিক ও কারিগরি সহযোগিতায় চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য পরিচালিত চক্ষু শিবিরের মাধ্যমে অসহায় ছানি রোগীদের শনাক্ত ও সংগ্রহ করে বিনামূল্যে ছানি অপারেশনের কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে। কয়েক দিনের বিরতির পর পুনরায় জেকো ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় শুধুমাত্র ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। তবে ছানি অপারেশন ব্যতীত অন্যান্য ধরনের অপারেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রোগীর চিকিৎসার প্রকৃত ব্যয়ভার সংশ্লিষ্ট লায়ন্স ক্লাবকে বহন করতে হবে বলে সভায় অবহিত করা হয়।

চট্টগ্রাম ছাড়াও দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে ১৯৬৩ সাল থেকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করে আসছে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল। বর্তমানে হাসপাতালটি ১০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক চক্ষু চিকিৎসাকেন্দ্রে পরিণত হয়েছে এবং প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন, উন্নতমানের অপারেশন থিয়েটার, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, মোবাইল চক্ষু শিবির ও বিভিন্ন কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে হাসপাতালের সেবার পরিধি ক্রমাগত সমপ্রসারিত হচ্ছে।

হাসপাতালের উন্নত চিকিৎসাসেবা প্রদানের ধারাবাহিকতায় ক্রমবর্ধমান রোগীর চাপের কারণে বিদ্যমান অবকাঠামো বর্তমানে অপ্রতুল হয়ে পড়েছে। এ পরিপ্রেক্ষিতে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের চিকিৎসাসেবার পরিধি আরও সমপ্রসারণ এবং জনগণের জন্য আধুনিক, মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিএলএফ কমপ্লেক্সে একটি আটতলা ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন কমপ্লেক্সে প্রস্তাবিত ৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ ও স্মরণীয় করে তুলতে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী এবং ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে সকল লায়ন নেতৃবৃন্দ ও হাসপাতালের শুভানুধ্যায়ীদের প্রতি অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

সভায় লায়ন্স ক্লাবস্‌ ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ বাংলাদেশের ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভীন মাহমুদ, এফসিএ, প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম. . মালেক, লায়ন মোহাম্মদ কবিরউদ্দিন ভূঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী এবং প্রবীণ লায়ন নেতৃবৃন্দের মধ্যে লায়ন এ.কে.এম শফিউল্লাহ, লায়ন সোহেলা রহমান মাহমুদ, লায়ন তারেক কামাল, লায়ন এ.এইচ.এম কফিলউদ্দিন, লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, লায়ন আশেষ কুমার উকিল, লায়ন ইঞ্জি. মানজেরী খোরশেদ আলম, লায়ন আহমেদ হোসেন, লায়ন আব্দুল্লাহআলকাদের, লায়ন মোহাম্মদ ইলিয়াস, লায়ন সন্তোষ কুমান নন্দী, লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, লায়ন ইঞ্জি. মো. মুজিবুর রহমান, লায়ন ইঞ্জি. আবিদুর রহমান খানসহ প্রমুখ লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির পক্ষে ভাইসচেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু, হাসপাতালের উপপরিচালক ডা. শাবানা সুলতানা, সহকারী পরিচালক মিসেস্‌ ইনসাফি হান্নাসহ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫ ও ২০২৬ মেয়াদের গভর্নিং বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫২০২৬ মেয়াদের সপ্তম গভর্নিং বডির সভায় উপস্থিত থেকে প্রাণবন্ত আলোচনা ও গুরুত্বপূর্ণ মতামত প্রদানের পাশাপাশি সিএলএফ ম্যানেজমেন্ট কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৈতিক অবক্ষয় রোধে ইসলামী মূল্যবোধের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধহাটহাজারীর মির্জাপুরে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন