লংমার্চ সফল করে নব্য ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র রুখে দিতে হবে

রুকন শিক্ষা শিবিরে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের স্বাধীনতাসার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ সফল করার মাধ্যমে নব্য ফ্যাসিবাদ কায়েমের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। একটি দায়িত্বশীল রাজনৈতিক ও সামাজিক শক্তি হিসেবে জামায়াতে ইসলামীর কর্মীদের মানুষের পাশে থেকে ন্যায়, ইনসাফ ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের উসকানি, বিশৃঙ্খলা কিংবা প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে। গত ২৮ আগস্ট নগরীর বাকলিয়া থানা ও আইনজীবী থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাকলিয়া থানা জামায়াতের আমির মুহাম্মদ সুলতান আহমদের সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন, মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, . আ ম ম মসরুর হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধঅভ্যুদয়ের ‘আনন্দধ্বনি জাগাও গগনে’