শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবার হত্যায় দোষীদের গ্রেপ্তার দাবি

জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও পূজা পরিষদের মানববন্ধন

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীর সপরিবারে হত্যাসহ সারাদেশ খুন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কাছে হিন্দুদের প্রত্যাশা ছিল অনেক। শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবার হত্যায় প্রকৃত দোষীদের তদন্তপূর্বক গ্রেপ্তার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল নাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, মহানগর পূজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, জন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, কার্যকরী সম্পাদক বিপ্লব দে পার্থ, সহসভাপতি চন্দন দাশ, বিদ্যালাল শীল, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, বাগীশিকের অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, অধ্যাপিকা কৃষ্ণা দাশ, মাস্টার অজিত কুমার শীল, সুজয় কুমার দাশ, রবি শংকর আচার্য্য, প্রকৌশলী সুভাষ গুহ, সুভাষ চন্দ্র দাশ, অ্যাড. সলিল কান্তি গুহ, শ্রীপ্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, প্রকৌশলী সঞ্জিত বৈদ্য, রতন আচার্য্য, কানুরাম দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট দক্ষিণ জেলার সদস্য সচিব উজ্জ্বল বরণ বিশ্বাস, রানা মহাজন, বাবলু দেবনাথ, ডা. বিজন কান্তি নাথ, শ্যামল কান্তি দে, সোমা রানী দাশ, অশ্রু চৌধুরী, মৌসুমী চৌধুরী, রূপনা চৌধুরী রুপা, লক্ষ্মী দত্ত, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, অধ্যাপক অঞ্জন দত্ত, অ্যাড. তপন দাশ, স্ট্যালিন দে, অ্যাড. রক্তিম বিশ্বাস, রিপন রায়, তমাল শর্মা চৌধুরী, রাজন দাশ, লিটন শীল, শিবু চৌধুরী, দীপক দাশ, দেবাশীষ চৌধুরী, এনটন দে, প্রদীপ দে, সমীরন দাশ, রাজু দাশ (বাবু), সুকান্ত মজুমদার, প্রাইম ঘোষ, রাজীব নন্দী, প্রিয়তোষ বল প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে চেরাগী মোড় হয়ে জেএমসেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির দু’দিনব্যাপী জ্যোতির্বিজ্ঞান কর্মশালা
পরবর্তী নিবন্ধচরণদ্বীপ দরবারে ওরশ ও দোয়া মাহফিল