বিএনপি জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে : এমপি জসীম

বরুমতি খালে গার্ডার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন আহমদ বলেছেন, বিএনপি গণ মানুষের দল, খেটে খাওয়া মানুষের দল। জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে। তিনি বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলামনির্বাচিত হলে আবদুল বারী হাটে বরুমতি খালে বিদ্যমান বেইলি সেতুর স্থলে টেকসই গার্ডার সেতু নির্মাণের। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে গার্ডার সেতু নির্মাণ করা হচ্ছে। স্বাধীনতার ৫৫ বছর পর সেতুটি নির্মাণ এ অঞ্চলের মানুষের সবচেয়ে বড় পাওয়া।

তিনি গত ২৬ আগস্ট বিকেলে চন্দনাইশ পৌরসভার বরুমতি খালের ওপর ৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে গার্ডার সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনী ওয়াদা হিসেবে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে চট্টগ্রাম১৪ আসনকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মো. আবদুল্লাহ্‌ আল নোমান পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ পারভেজ, দক্ষিণ জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, বিএনপি নেতা এম.এ হাশেম রাজু, ..ম মোজাম্মেল হক, নুরুল হুদা বাবর, মোরশেদুল আলম, জাহাঙ্গীর আলম, জারুল্লাহ্‌, সেলিম উদ্দিন, মহিউদ্দিন, আকতার উদ্দিন, আইনুল হুদা চৌধুরী, জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, সালাউদ্দিন, যুবদল নেতা আজম খান, রবিউল ইসলাম ছোটন, নেছার উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন, ছাত্রদল নেতা রাজীব হোসেন চৌধুরী, মো. আকিব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমি আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির দু’দিনব্যাপী জ্যোতির্বিজ্ঞান কর্মশালা