মানুষ খুঁজি
চতুর্দিকে কাদা আবার
চতুর্দিকে ধাঁধা
আলোর কথা ভালোর কথা
বলতে গিয়ে বাধা।
কোথায় পাবো সূর্য কিরণ
কোথায় চাঁদের আলো
কোথায় পাবো শান্তি ও সুখ
কোথায় পাবো ভালো।
দুচোখ জুড়ে বিষণ্নতা
দুচোখ জুড়ে ধুধু
দল খুঁজি না, বল খুঁজি না
মানুষ খুঁজি শুধু।
| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ
