শিক্ষার্থীদের ডিভাইসে নিরুৎসাহিত করার আহ্বান

নাজিরহাট বালিকা বিদ্যালয়ে সভা

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকশিক্ষার্থী ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ব্যাংকার মোহাম্মদ নুর নেওয়াজ চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক তিলক কুমার বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক এস এম আক্কাছ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহানারা বেগম, পারভেজ সোবহান, মহিউদ্দিন ও মো. মজিদুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের ডিভাইসে নিরুৎসাহিত করার আহ্বান। পরে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম পর্যন্ত ১৩ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৯ নং ওয়ার্ড সম্মেলন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি ঢাকার টিন পেল ৪৫ বন্যা কবলিত পরিবার