চট্টগ্রাম সমিতি ঢাকার টিন পেল ৪৫ বন্যা কবলিত পরিবার

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে আনোয়ারা ও কর্ণফুলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫ পরিবারের মধ্যে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে এসব ঢেউ টিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, সদস্য প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের ডিভাইসে নিরুৎসাহিত করার আহ্বান
পরবর্তী নিবন্ধসানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা