মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদসহ একযুবককে আটক করে পুলিশ। এছাড়া পৃথক অভিযান চালিয়ে আরো ৩ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে করেরহাট বাজারের বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মিথুন চাকমা (৪০) কে চোলাই মদসহ আটক করে পুলিশ । এছাড়া বিভিন্ন মামলায় আসামি মো. মাসুদ ( ৩৭), রিয়াদ হোসেন ( ৩২), শিহাব ( ২৩) কে মেহেদীনগর ও সোনাপাহাড় এলাকা থেকে আটক করে পুলিশ।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।












