পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) উদযাপন উপলক্ষে আলোর দিশা ফাউন্ডেশনের “বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা প্রিয় নবি মুহাম্মদ (দ.)” শীর্ষক ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা নগরের হামজারবাগস্থ রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিসেস জেবুন নেসা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এটির উদ্বোধন করেন ফাউন্ডেশনের ইসি সদস্য হাজি লতিফা মোহাম্মদ। মোটিভেশনাল বক্তার বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। উপস্থিত ছিলেন ধর্মীয় শিক্ষক আব্দুস সোবহান, হাফেজ জুবাইদুল সাদ্দাম, হাফেজ মুনিরুল ইসলাম, শায়ের আকিব রেজা আদিল, পিআরও মাহদি হাসান রণি স্বেচ্ছাসেবক নাবিল, আরমান, আজমির প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাবরিয়া নিধি।
ড. নুর হোসাইন বলেন, হযরত মুহাম্মদ (দ.) হলেন মানবজাতির সর্বোত্তম আদর্শ এবং সর্বক্ষেত্রে অনুসরণীয় ব্যক্তিত্ব। তাঁর কিশোর জীবনও বর্তমান কিশোর–কিশোরীদের জন্য অনুকরণীয়। কিশোরজীবনে তিনি মানবিক মূল্যবোধ, পরোপকারিতা, সহনশীলতা, আমানতদারিতা, পরমত সহিষ্ণুতা, শিষ্টাচার ইত্যাদি উত্তম চরিত্রের চর্চা করেছেন এবং মানবজাতিকে সেগুলোর শিক্ষা দিয়েছেন। সর্বক্ষেত্রে সর্বোত্তম আদর্শ চর্চা ও শিক্ষার এমন উদাহরণ আর কোনো মহামনীষীর জীবনে পাওয়া যায় না। বর্তমান দিকভ্রান্ত তরুণ–তরুণীকে সুপথে আনতে হলে তাঁর সুমহান আদর্শচর্চার প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং যুগোপযোগী পন্থায় সেগুলোকে তাদের সামনে পেশ করতে হবে। আলোচনা উত্তর ১৮০জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












