নুরুল আলম

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের কেদারখিল গ্রামের বাসিন্দা ৮ নম্বর ওয়ার্ডের আহমেদুর রহমান চেয়ারম্যান বাড়ির মরহুম হোছনের জামানের পুত্র নুরুল আলম (৬৫) গতকাল বুধবার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তিনি ৪ মেয়ে ও ১ ছেলে এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধশাহসুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী (র.) এর নামাজে জানাজা সম্পন্ন
পরবর্তী নিবন্ধচবিতে সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশনের নতুন কমিটি