প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র আয়োজনে সমপ্রতি চট্টগ্রামের ও আর নিজাম রোডে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক ও জোনাল হেড কিশলয় সেন, এসইভিপি’র সভাপতিত্বে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকের বিশেষ ঋণ সুবিধা, ঋণ গ্রহণের প্রক্রিয়া, প্রয়োজনীয় সুযোগ–সুবিধা এবং উদ্যোক্তা হিসেবে নারীদের আরও এগিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান। এছাড়াও ছিলেন প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম হাবের এসএমই ও কৃষি ঋণ বিভাগের ইউনিট হেড রাশেদুল আলম চৌধুরী, ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তা।












