ফটিকছড়ির উন্নয়নে সবাইকে এক হতে হবে : এমপি সরোয়ার

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ির ভৌত অবকাঠামোর উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে এক হতে হবে। গুণগত মানসস্পন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। প্রকৌশল বিভাগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধি মিলে কাজ করলে ফটিকছড়ির টেকসই উন্নয়ন সাধিত হবে।

গত শনিবার ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে ফটিকছড়িতে কর্মরত ঠিকাদারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবসার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌর প্রকৌশলী বিকাশ চন্দ্র দাশ, নাজিরহাট পৌর সহকারী প্রকৌশলী সালমা আকতার, চট্টগ্রাম জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, ফটিকছড়ি ঠিকাদার সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ঠিকাদার মোহাম্মদ ইলিয়াস, মহসীন হায়দার, ফোরকানুল আমিন, নঈম উদ্দিন, সৈয়দ জিয়া সম্রাট, মনসুর আলম চৌধুরী, সোলাইমান আকাশ, সানাউল্লাহ ও মাসুম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে যৌথ সভা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য আটক