সীতাকুণ্ড ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে যৌথ সভা

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন, একাডেমিক ফলাফল বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গভর্নিং বডি ও শিক্ষকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগস্ট কলেজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন এতে সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবীর কান্তি নাথ।

সভায় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মুসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আবু মোহাম্মদ কায়সার, মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী, বলরাম ভৌমিক, মোহাম্মদ জহিরুল ইসলাম নাসির, মো. আলমগীর ইমরান, মোহাম্মদ শাহজাহান এবং কলেজের শিক্ষক মোহাম্মদ সাইফুদ্দিন মোর্শেদ, ইসমত আরা বেগম ও বঙ্কিম কুমার দত্ত বক্তব্য দেন।

সভায় কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়। একাডেমিক মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, উপস্থিতি ও লেখাপড়ার মান বাড়ানো এবং একাডেমিক ফলাফল উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যরা কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার অঙ্গীকার করেন।

সভাপতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে মানসম্মত ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে গভর্নিং বডি, শিক্ষক ও কলেজ প্রশাসন সম্মিলিতভাবে কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফ মসজিদে ঈদে মিলাদুন্নবী
পরবর্তী নিবন্ধফটিকছড়ির উন্নয়নে সবাইকে এক হতে হবে : এমপি সরোয়ার