আন্তর্জাতিক সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের উদ্যোগে আজ শনিবার বিকেল ৩টায় মুরাদপুরস্থ এলজিইডি মিলনায়তনে ঐতিহাসিক পবিত্র ১৪তম দরসুল হাদিস মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে দেশবরেণ্য মুহাদ্দিস, পীর–মাশায়েখ, আলেম–ওলামা ও বিভিন্ন পেশাজীবী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
উক্ত মাহফিলকে সর্বাত্মকভাবে সফল করার জন্য বীর চট্টলার ধর্মানুরাগী সকলের প্রতি প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ এবং সচিব মাওলানা মহিউদ্দিন তাহেরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।











