বান্দরবানে বর্জ্যে ঢেকেছে ১০ একর ফসলি জমি

পৌরসভার অব্যবস্থাপনার অভিযোগ

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বান্দরবান পৌরসভার বর্জ্য অব্যবস্থাপনার মাশুল গুণছেন কৃষকরা। বৃষ্টির পানিতে ভেসে আসা প্লাস্টিক, পলিথিন, এমনকি হাসপাতালের ব্যবহৃত সিরিঞ্জে ঢেকে গেছে দশ একরের মত কৃষিজমি। যেখানে ফসল উৎপাদনের কথা, সেখানে এখন ছড়িয়েছিটিয়ে রয়েছে চিকিৎসা বর্জ্য। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে ভুক্তভোগীরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বান্দরবান পৌরসভার সীমানা ঘেঁষে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অবস্থিত লেমুঝিড়ি ঘোনা পাড়া। সেখানে শতাধিক পরিবারের বসবাস। তাদের একমাত্র উপার্জনের মাধ্যম কৃষিকাজ করে জীবনে সংগ্রাম চালান। কিন্তু সামপ্রতিক পাহাড়ি ঢলে পানিতে ভেসে এসেছে পৌরসভার ফেলানো অস্থায়ী ডাম্পিং স্টেশনের বর্জ্য। এতে এলাকাটি গোটা ১০ একরের মত ফসলি জমি নষ্ট হয়ে গেছে। ময়লাতে ঢেকে গেছে বিভিন্ন ধরনের সবজির পুরো কৃষিক্ষেত। সেসব ময়লায় দুর্গন্ধের যেমন অতিষ্ট তেমনি ময়লার স্তুপ বিপাকে পড়েছে স্থানীয় চাষীরা।

স্থানীয় ভুক্তভোগী লেমুঝিড়ি ঘোনাপাড়া বাসিন্দা চিত্তি নন্দন তংচঙ্গ্যা বলেন, সামপ্রতিক পাহাড়ি ঢলে পৌরসভা বর্জ্য ময়লা পানিতে ভেসে আসায় নষ্ট হয়ে গেছে তার এক একরে বেশি ফসলি জমি। পুরো জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শুধু ময়লা। কোথাও প্লাটিকের বোতল কিংবা পলিটিন কিংবা ভেসে আসা বাশের বেড়া। এসবের বর্জ্য কারণে অনুপযোগী হয়ে পড়েছে এক একরের বেশি চাষের জমি। বর্জ্যের ঢেকে থাকা জমিতে ঘুরে ঘুরে ময়লা কুড়িয়ে সরাতে হচ্ছে। স্থানীয় পাড়াবাসীর অভিযোগ, প্রত্যেক বছরই বর্ষা মৌসুমে পৌরসভা বর্জ্যে ময়লা ভেসে আসে। এসবের ময়লা পুরো জমি অকেজো অবস্থায় পড়ে যায়। এবছর আরো বেশী ময়লা ভেসে আসায় জমির গুলো চাষের অনুপযোগী হয়ে পড়েছে। পানিতে ভেসে আসা প্লাস্টিক, পলিথিন, ইঞ্জেকশন সিরিজসহ সব ময়লা আবর্জনায় নষ্ট হয়ে গেছে পুরো জমি।

স্থানীয় বাসিন্দার ক্ষতিগ্রস্ত কমলা তংচঙ্গ্যা বলেন, প্রতিবছর ময়লা ভেসে আসে। এবছর আরো বেশী পৌরসভা ময়লা ভেসে এসেছে। যে ডোবায় পাড়াবাসী গোসল, জিনিসপত্র ধূয়ার কাজ করত সেখানেও ময়লা। প্রতিদিন হাতে পায়ে চুলকানি উঠে। পৌরসভাকে একাধিকবার বলার পরও কোনো ব্যবস্থা নেয়নি। তবে কয়েকদিন আগে ক্ষতিগ্রস্ত চাষীদের আর্থিক অনুদান দিয়েছে ঢেকে।

পৌরসভা সংশ্লিষ্টরা জানায়, বান্দরবান পৌরসভার অন্তর্ভুক্ত বান্দরবানরোয়াংছড়ি সংযোগ সড়কের লেমুঝিড়ি এলাকায় রাস্তার পাশে পৌরসভার অস্থায়ী ডাম্পিং স্টেশনে বর্জ্যের স্তূপ রাখা হয়। প্রতিদিন শহরে বিভিন্ন এলাকা থেকে ময়লা সংগ্রহ করে পাহাড়ে চুড়ায় সড়কে পাশে ফেলা হয়। টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে পানিতে ভেসে ময়লা আবর্জনা লেনুঝিড়ি ঘোনা পাড়া এলাকায় চাষের জমিতে পড়েছে। জমিগুলো চাষের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়াতে বিপাকে পড়েছে সেখানকার মানুষ। তাদের একমাত্র নিত্যদিনের ব্যবহারকৃত পানিও ময়লাতে ঢেকে গেছে। এতে গোসল থেকে শুরু করে দৈনন্দিন কাজে ব্যঘাত ঘটছে দাবি স্থানীয়দের। জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নাঈম মুহাম্মদ সাইফুদ্দিন বলেন, প্রতিবছর ময়লা ভেসে আসায় দিনদিন চাষের জমি উর্বরতা হারাচ্ছে। সেসব জমি দ্রুত পরিষ্কার করা না হলে মাটি নীচে সেসব বর্জ্য ঢেকে যাবে। এতে কৃষি জমি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ১০ একর জুড়ে পুরো জমি ক্ষতিগ্রস্থ হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক বলেন, পৌরসভার বর্জ্যে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। জমিতে থাকা বর্জ্য কীভাবে অপসারণ করা যায় এবং ক্ষতিগ্রস্ত কৃষিজমি আবার কীভাবে চাষযোগ্য করা যায়। বিষয়টি নিয়ে কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধ৬০ লাখ পোনার চাহিদা, উৎপাদন মাত্র ৩ লাখ
পরবর্তী নিবন্ধমহাকাশে নতুন ধরনের মহাজাগতিক বস্তু