নিহত প্রত্যেকের পরিবারকে দেওয়া হবে ১০ লাখ টাকা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের স্বজনদের সান্ত্বনা ও আহত শ্রমিকের চিকিৎসার খোঁজ নিতে এসে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ তথ্য জানান।

তিনি বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন এ টাকা দেবে। তিনি জানান, ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম গেছে, বিস্ফোরক অধিদপ্তরের টিম গেছে। একটি তদন্ত টিম গঠন করা হবে, যাতে বিশেষজ্ঞ থাকবে।

তিনি বলেন, রিপোর্ট পেলে বুঝতে পারব সেফটি নিশ্চিত করা হয়েছিল কি না। যদি সেফটি নিশ্চিত না করে শ্রমিকদের কাজে পাঠানো হয় তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅগ্রগতি হলে জানানো হবে : প্রধানমন্ত্রীর সফর নিয়ে ফের বলল দিল্লি
পরবর্তী নিবন্ধদুর্ঘটনার মূল কারণ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না রাখা