চুয়েট ক্যাম্পাসের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পানিতে নামা বন্ধ

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে থাকা সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পুকুরে নামা, সাঁতার কাটা বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধন্ত নিয়েছে। সতর্ক করা বলা হয়েছে যারা নির্দেশনা অমান্য করে পুকুরে নামবে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাপরিপন্থী আচরণ হিসেবে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, গত ২৮ জুলাই চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যন্ত্রকৌশল বিভাগের ২০২১২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না গত বুধবার একই পুকুরে পানিতে ডুবে মারা যায় বিশ্ববিদ্যালয়ের আরো দুই মেধাবী শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধশূন্য পদে কারা আসছেন?
পরবর্তী নিবন্ধযাত্রীবাহী বাসের ধাক্কায় উড়ে গেল লেগুনার ছাদ, নিহত ৪