মায়া

শিরিন আফরোজ | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বৃষ্টি হলো বন্যা হলো ঝরলো অনেক প্রাণ

কেড়ে নিলো মাথার ছাঁউনি সর্বনাশা বান।

কষ্টে মানুষ কষ্টে পশু অশ্রু ভেজা চোখ

তাদের তরে হাত বাড়িয়ে বিবেকবান সব লোক।

মানুষ জাতি সৃষ্টি সেরা মানবতার হোক জয়

মানবিক হোক মানব জীবন দাম্ভিকতা নয়।

একের জন্য অন্যের মায়া ভীষণ সুন্দর টান

একটাই যে জীবন সবার সৃষ্টিকর্তার দান।

একজীবনে ভালো মন্দে দিন চলে যায় সবার

সাধ্য মতো দান উপহার মনের শান্তি আহার ।

পূর্ববর্তী নিবন্ধপিঁপড়া
পরবর্তী নিবন্ধবর্ষা দিনের গান