চাটগাইয়া গানের কিংবদন্তি আবদুল গফুর হালীরকে স্মরণ উপলক্ষে আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর মূল হলে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান। বিশেষ অতিথি থাকবেন খ্যাতিমান গবেষক ও লেখক ড. সেলিম জাহাঙ্গীর, কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী।
এতে সংগীত পরিবেশন করবেন শিল্পী কল্যাণী ঘোষ, আব্দুল মান্নান কাওয়াল, গীতা আচার্য, জিয়াউদ্দিন বাদশা, আলাউদ্দিন কাওয়াল, নয়নশীল ও জাবেদ হালী। এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের সেক্রেটারি নাসির উদ্দিন হায়দার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












