চট্টগ্রামে আরো ৩২ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ৮৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। এর মধ্যে পুরুষ একজন ও মহিলা দুজন। আগস্ট মাসের এই দুদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৮ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩২ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৫০৫ জন পুরুষ, ২২৮ জন মহিলা এবং ১৪৯ জন শিশু রয়েছে।

গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৩৬ জন এবং মৃত্যু হয়েছে দুজনের, যা আগের ছয় মাসের চেয়ে বেশি। জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন।

উল্লেখ্য, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন, মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন, মারা যান ১০৭ জন। ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।

পূর্ববর্তী নিবন্ধমাছ মাংস সবজির দাম বাড়তি, চাপে মানুষ
পরবর্তী নিবন্ধপ্রাইজ বন্ডের লটারির ফল ঘোষণা