মাইজভান্ডারী গবেষক আল্লামা শায়েস্তা খান আল আযহারী আল মাইজভান্ডারীর (রঃ) স্মরণ সভা ও দোয়া মাহফিল উলামায়ে আওলাদে খোলাফায়ে গাউসুল আজম মাইজভান্ডারীর ব্যবস্থাপনায় প্রফেসর ড. নু ক ম আকবর হোসের সভাপতিত্বে গতকাল বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসাবে অংশগ্রহণ করেন মাইজভান্ডার দরবার শরীফের আওলাদ শাহজাদা সৈয়দ আহমদ হোসাইন নাবিদ মাইজভান্ডারী (মঃ), হজরত শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (ম.), হজরত শাহজাদা সৈয়দ ডাঃ মিশকাতুন নুর মাইজভান্ডারী (মঃ), হজরত শাহজাদা সৈয়দ মিফতাহুন নুর মাইজভান্ডারী (মঃ), হজরত শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারী (মঃ), হজরত শাহজাদা সৈয়দ নুর হোসাইন মাইজভান্ডারী (মঃ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ড. নুর হোসেন, প্রফেসর মুরশেদুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, আল্লামা শায়েস্তা খান আল আযহারী আল মাইজভান্ডারী (রঃ) ছিলেন একজন বিদগ্ধ আলেমে দ্বীন, নির্লোভ এবং সুফী জীবন ধারায় উৎসর্গিত ব্যক্তিত্ব। তিনি একাধারে প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং লিপিবদ্ধ করেছেন বিভিন্ন বিষয়ের উপর রচনাবলি। পরিশেষে দোয়া, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে স্মরণ সভা ও দোয়া মাহফিল সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











