বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গোর

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৬:৩১ পূর্বাহ্ণ

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরো জোরদার করা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। গতকাল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

সার্জিও গোর বলেন, আজ (গতকাল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আমাদের অংশীদারিত্ব শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সম্ভাবনা নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং আমরা একসঙ্গে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন করতে পারব।

পূর্ববর্তী নিবন্ধচারতলা ভবন থেকে পড়ে মারা গেল শিশুটি
পরবর্তী নিবন্ধকক্সবাজার রুটে চলতি মাসে আরো এক জোড়া নতুন ট্রেন