প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান প্রক্রিয়া আগামী অক্টোবর মাসে শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান কার্যক্রম আগামী অক্টোবর মাসে শুরু হবে। এ বিষয়ে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত জটিলতার কারণে এ কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়েছে। তিনি বলেন, আশা করছি, আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় নাগরিকের কাছ থেকে ৮২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
পরবর্তী নিবন্ধওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব বোর্ড সভায়