বন্যার্তদের মাঝে তালিমে হিজবুল্লাহ মহানগরের ত্রাণ বিতরণ

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বাঁশখালী এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। আলহাজ শাহসুফি অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। তিনি বলেন,মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। এটি সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করে।এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ গোলাম কিবরিয়া আল কাদেরী, মুহাম্মদ সফিউল্লাহ মাহমুদী প্রমুখ। পরিশেষে বন্যায় কবলিত মানুষের কল্যাণ কামনার্থে বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত ত্রাণ বিতরণ সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধবন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ও ত্রাণ পেলেন দুর্গম ধোপাছড়ি ইউনিয়নের জনগণ