সিএসইতে লেনদেন ৩৭.০৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩৭.০৭ কোটি টাকা। মোট ৩,২৯৬টি লেনদেনের মাধ্যমে মোট ৬৩.৭৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৫.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৭১৩.০৪ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৬২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১২৪.১০ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৫.৪৩ পয়েন্ট কমেছে, যা হলো ৮৭৫.৩৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৬৪৯.৭৮। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৬১,১২৬.৭০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৬,৫২৩.১১ কোটি টাকা। সিএসইতে ৬১৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬৬টির। এর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, দাম কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

পূর্ববর্তী নিবন্ধববিতাকে নিয়ে ‘ববিতা সমগ্র’
পরবর্তী নিবন্ধসোমালিয়া সীমান্তের কাছে জঙ্গি হামলা, ৫ কেনীয় নিরাপত্তা কর্মকর্তা নিহত