বৃষ্টিজল

শাহনাজ সুলতানা | বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

মেঘের আঁচলে লুকিয়ে থাকা গান

বৃষ্টি নামে ধীরে ভেজায় সবার প্রাণ

শুকনো পাতার বুকে জাগে নতুন সুর

সবুজের হাসিতে ভরে যায় চারিধার।

জানালার কাচে টুপটাপ ছন্দ

মাটির গন্ধে মিশে যায় আনন্দ,

ফোটাফোটা জলে ধুয়ে যায় ক্লান্তি

প্রকৃতি যেন খুঁজে পায় শান্তি।

ছাতার নিচে হাঁটা ভেজা পথের ডাক

স্মৃতির খাতায় রেখে যায় দাগ,

বৃষ্টি শুধু জল নয় স্বপনেরও রং

হৃদয় ছুয়ে বলে যায় জীবন কত ঢং।

যতবার নামে আকাশ ভরা স্নিগ্ধ বর্ষাধারা

ততবার মনে জাগে নতুন দিনের ইশারা

বৃষ্টি শেখায় নীরবে ঝরে গিয়েও হাসতে

অন্ধকার শেষে আলো আসে জীবনকে ভালোবাসতে।

পূর্ববর্তী নিবন্ধআমি সমুদ্র পুষি
পরবর্তী নিবন্ধস্মৃতির ময়দান