বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার উদ্যোগে চব্বিশের গণঅভ্যুত্থানে চট্টগ্রামে আহতদের সার্বিক সহযোগিতায় নগরীর ১৯নং ওয়ার্ড বাকলিয়ার তক্তারপুল এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত ২৮ জুলাই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার সভাপতি মোহাম্মদ ইয়াকুব হোসাইন শাকিল। তিনি বলেন, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ দেশের কল্যাণে সুখে দুঃখে দরিদ্র অসহায়ের মানুষের পাশে সর্বদা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের আহত হওয়া দুটি বছর অতিবাহিত হওয়ার পরও নিহত পরিবার এবং আহতদের ন্যায্য অধিকার এখনো পায়নি। তিনি রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিহত ও আহতদের সুচিকিৎসা পুনর্বাসন ও আইনি সুরক্ষা, ন্যায়বিচার, জুলাই সনদসহ প্রাপ্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন সহ–সভাপতি মো. দেলোয়ার হোসেন, মো. বশির আহমদ, মো. আব্দুল হান্নান, ইলিয়াস, মো. নুরুন্নবী, মোহাম্মদ সাদেক, তানভীরুল ইসলাম, সাঈদ মো. শামীম, আহমদ ছগীর, মো. জসিম, মো. নিজামুদ্দিন হিমু, মো. রুবেল প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াসের সার্বিক প্রচেষ্টায় ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











