হালদা নদীর রাউজান অংশে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:৪৫ পূর্বাহ্ণ

হালদা নদীর রাউজান অংশের ভাঙন রোধ ও পানিবন্দি দশা থেকে রাউজানের ছয় ইউনিয়নের মানুষকে রক্ষায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবিতে কয়েক হাজার মানুষ মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার বিকাল তিনটায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়েত ইসলামী। কাপ্তাই সড়কের মদুনাঘাটের উত্তারাংশের জিয়া বাজার এলাকায় আয়োজিত এই মানবন্ধন কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নিয়ে জামায়েত ইসলামীর রাউজান উপজেলার শাখার আমীর শাহজাহান মঞ্জুঅভিযোগ করে বলেন, রাউজান উপজেলার দক্ষিণপশ্চিমাংশের মানুষ যুগে যুগে উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে আসছে। এর একটি বড় উদাহরণ হচ্ছে এ অঞ্চলের মানুষ যুগে যুগে পানিবন্দি অবস্থার মধ্যে থাকা।

তিনি বলেন, হালদার নদীর পশ্চিম তীরে বেড়ি বাঁধ দিয়ে হাটহাজারী উপজেলাকে নিরাপদ করা হয়েছে। অথচ রাউজান উপজেলার বহু গ্রামের মানুষ সারা বছর পানিবন্দি অবস্থায় কাটাতে হয় আমবশ্যা, পূর্ণিমায় বর্ধিত জোয়ারের পানিতে। তিনি রাউজানের মানুষকে পানিবন্দি দশা থেকে রক্ষায় হাটহাজারী উপজেলার মত রাউজান অংশে বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লোকমান হাকিমের সভাপতিত্বে ও প্রকৌশলী মো. ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা নেতা অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা আমীর শাহজাহান মঞ্জু। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মো. করিমুল্লাহ, বিএনপি নেতা আব্দুল মান্নান, এনসিপি নেতা আরমান হোসেন, জাহেদুল করিম বাপ্পি, মো. আবুল হাশেম, মাওলানা মুহাম্মদ ফরিদুল ইসলাম আনছারী, আসাদুজ্জামান রনি, ইউসুফ ইমন, মো. ইলিয়াস, গাজী মুহাম্মদ ইমতিয়াজ, আব্দুর রহমান, মোহাম্মদ আলী সুমন, আতাউল মোস্তাফা, বোরহান উদ্দিন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রযুক্তির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান
পরবর্তী নিবন্ধ২১তম এস্ট্রো অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব সম্পন্ন