চবি প্রীতিলতা হলে সম্মাননা উৎসব

বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং বাড়াতে শিক্ষক-শিক্ষার্থী উভয়কে কাজ করতে হবে : ভিসি

| শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রীতিলতা হল সংসদের আয়োজনে এবং হল প্রশাসনের সহযোগিতায় ‘প্রীতিলতা হল সম্মাননা উৎসব২০২৬’ এবং বিদায়ী শিক্ষার্থী, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় হলের টেনিস কোর্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন এবং উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রীতিলতা হলের প্রভোস্ট ও প্রীতিলতা হল সংসদের সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলফোরকান বলেন, বিদায়ী শিক্ষার্থীদের অনেকেই ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের মাধ্যমে আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করবে। যারা কর্মজীবনে বা উচ্চশিক্ষায় নতুন পথচলা শুরু করবে তারা যেন সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রতিনিধি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেএটাই আমাদের প্রত্যাশা।

উপাচার্য বলেন, আমাদের লক্ষ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থীউভয়কেই একসঙ্গে কাজ করতে হবে। আমরা একটি উন্নত শিক্ষাবান্ধব, গবেষণাবান্ধব ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা চাই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে একটি সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও গবেষণামুখী পরিবেশ বজায় রাখবে। এর বিনিময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উন্নত শিক্ষার পরিবেশ, মানসম্মত পাঠদান এবং উচ্চমানের গবেষণার সব ধরনের সুযোগ নিশ্চিত করবে।

এর আগে রাত ৮টায় হলের গেস্টরুমে চাকসু আয়োজিত জুলাই স্মৃতি সংরক্ষণে বুক সেলফ ও বই প্রদান উদ্বোধন করেন উপাচার্য। সংবর্ধনা অনুষ্ঠানে হলের বিদায়ী শিক্ষার্থীদের এবং শিক্ষাক্ষেত্রে ও খেলাধুলায় কৃতিত্ব রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হলের শিক্ষার্থী সুলতানা তমা। পরে উপাচার্য ও অতিথিবৃন্দ হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ এম মাসুদুল আজাদ চৌধুরী, এ এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর মোহাম্মদ আলম চৌধুরী, ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, চাকসুর প্রতিনিধিবৃন্দ, হল সংসদের ভিপি, জিএস ও এজিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হলের শিক্ষার্থী ডচেংনু চৌধুরী ও মরিয়ম আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতোমাদের ওঠোনে কি বৃষ্টি নামে?
পরবর্তী নিবন্ধএশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ