খুলশী ক্লাব লিমিটেডের উদ্যোগে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী, টইটং, মেহেরনামা, ফাঁসিয়াখালী ও মগনামা ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ভালোবাসার উপহার হিসেবে ৭৫০ ব্যাগ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২২ জুলাই ত্রাণ বিতরণ কার্যক্রমে খুলশী ক্লাব লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ শওকত আলী তালুকদার (সাবেক ফাইন্যান্স সেক্রেটারি), ইঞ্জিনিয়ার মোঃ আলী (ইসি মেম্বার), মোঃ ফখরুল আলম (ইসি মেম্বার), এ. জে. এম. গিয়াস উদ্দিন (সদস্য)। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ওসি, সহকারী কমিশনার (ভূমি), পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাফওয়ানুল করিম এবং পেকুয়া জনকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। খুলশী ক্লাব লিমিটেড বিশ্বাস করে, মানবতার সেবায় সম্মিলিত উদ্যোগই সমাজকে আরও সুন্দর ও সহমর্মিতাপূর্ণ করে তোলে। প্রেস বিজ্ঞপ্তি।












