আনজুমান ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভা

ভার্চুয়ালি যুক্ত হন আল্লামা সৈয়দ সাবির শাহ ১৪ আগস্ট স্বাগত র‌্যালি, ২৬ আগস্ট জশনে জুলুছ

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:২১ পূর্বাহ্ণ

আনজুমানরহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এবারও ঐতিহাসিক জশনে জুলুছে ঈদএ মিলাদুন্নবী (.) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। আনজুমানের ব্যবস্থাপনায় এবারের জুলুছটি হবে ৫৫ তম আয়োজন। প্রতিবছর সিরিকোট দরবার শরীফস্থ আওলাদে রাসূলগণের ছদারতে এ জুলুছ বের হয়। এবারও এর ব্যতিক্রম হবে না। গতকাল বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় অনুষ্ঠিত আনজুমানের কার্যনির্বাহী কমিটির জুলুছের প্রস্তুতি সভায় ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম একথা বলেন। এসময় সিরিকোট দরবার শরীফ হতে ভিডিও কলে যুক্ত হন ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আওলাদে রাসূল আল্লামা পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মু.জি.)। তিনি আনজুমান ট্রাস্টের প্রেসিডেন্ট আওলাদে রাসূল, হুযুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্‌’র (মু.জি.) নির্দেশনা অনুসারে বাংলাদেশের জুলুছে অংশগ্রহণ করার সদয় সম্মতি জ্ঞাপন করেন। সভায় উপস্থিত ও অনুপস্থিত সকলকে তিনি সালাম জানান এবং দোআ করেন।

চট্টগ্রাম নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার কনফারেন্স হলে ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রিজভী, শায়খুল হাদীস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, শাহাজাদ ইবনে দিদার, মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ তৈয়বুর রহমান, আবদুল হামিদ, মোহাম্মদ আলী, লোকমান হাকীম মো: ইব্রাহীম, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, শরফুদ্দীন মো: শওকত আলী খান শাহীন, আবদুল হাই মাসুম, প্রফেসর জসিম উদ্দীন, সাদেক হোসেন পাপ্পু, নুরুল আমিন, মাহবুবুল আলম, মাহবুব ছাফা, আশফাক আহমেদ, অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, . মুহাম্মদ সাইফুল আলম, আর.ইউ চৌধুরী শাহীন, মোহাম্মদ ইলিয়াছ। সভার শুরুতে আনজুমান ট্রাস্টের সাবেক জয়েন্ট সেক্রেটারি মরহুম সিরাজুল হকের রূহের মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব আনা হয়।

সভায় জানানো হয়, ১৪ আগস্ট (শুক্রবার) বাদে আসর মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের হবে। প্রতিবছরের ন্যায় এবারও আনজুমানের ব্যানারে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় এ র‌্যালি জমিয়তুল ফালাহ হতে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। সকলকে এতে যোগদানের আহবান জানান আনজুমান নেতৃবৃন্দ।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট ১২ই রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুছে ঈদমিলাদুন্নবী (.) পালিত হবে। তাই এখন থেকেই জুলুছ সফল করার জন্য সকলকে প্রস্তুতি গ্রহণের আহবান জানান আনজুমান নেতৃবৃন্দ। তবে জনদুর্ভোগ কমাতে শিশু, বৃদ্ধ ও অসুস্থ লোকদের এ জুলুছে অংশগ্রহণ না করে স্থানীয়ভাবে জুলুছ করার অনুরোধ জানানো হয়। সভায় ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীনকে আহবায়ক করে একাধিক উপকমিটি গঠন, রোডম্যাপ নির্ধারণ, বাজেট প্রণয়ন, জামেয়া ও অন্যান্য মাদরাসার শিক্ষা কার্যক্রম পর্যালোচনাসহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত। সবশেষে স্বাগত র‌্যালি, জুলুছ ও অন্যান্য সকল কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্রি-কলা সঙ্গীত একাডেমীর ৫ম বর্ষপূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধচাকরি থেকে অবসর মানে সব শেষ নয়, বরং নতুন একটি অধ্যায়ের শুরু