বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম জেলা কমিটির সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম (৯০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় মিরসরাই জোরারগঞ্জে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গত বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে ১ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাংলাদেশ লেবার ফেডারেশনের (বিএলএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহ মুহাম্মদ আবু জাফর, সাধারণ সম্পাদক ও শ্রম সংস্কার কমিশনের সদস্য সাকিল আখতার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল এবং বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রামের নেতৃবৃন্দ এক যৌখ শোক বিবৃতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












