টানা বর্ষণ ও পাহাড়ি ঢল–বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া ও চন্দনাইশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম শাখা ও বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন। গতকাল বন্যাদুর্গতদের মাঝে সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও পানিবন্দি পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
এই তিন উপজেলায় বন্যাকবলিত মানুষের হাতে নগদ সহায়তা তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন আর কে রুবেল, সাবেক সহ সভাপতি জকি বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন উদয়ন, সাধারণ সম্পাদক কানু দাশ, অর্থ সম্পাদক রাজেশ্বর ধর বাসু, দীপু দাশ, মোঃ মাহাবুবুর রহমান রাজু, মাহমুদুল হক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টা লায়ন আর কে রুবেল বলেন, সামপ্রতিক বন্যায় কবলিত চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলার মানুষেরা অনেক বেশী ক্ষতিগ্রস্ত। বন্যার পানি নেমে যাওয়ার পর তাদের ঘরবাড়ি মেরামত ও অনান্য অতি প্রয়োজনীয় কাজগুলো করার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন অতীতেও বিভিন্ন মানবিক কাজে অংশ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আমরা বন্যার্তদের পাশে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছি পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ থাকবে আপনারাও সাধ্যানুযায়ী এই দুর্দিনে এদের পাশে এসে দাঁড়ান। প্রেস বিজ্ঞপ্তি।












