পুকুরে রিকশাচালকের লাশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৬:৫৮ পূর্বাহ্ণ

নগরের একটি পুকুর থেকে মো. ইউসুফ (৫২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ। জাতীয় জরুরি নম্বর ৯৯৯এ সংবাদ পেয়ে গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ইউসুফের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দারপুর এলাকায়। তিনি নগরের ব্যাটারি গলি এলাকায় থাকতেন। ছেলেমেয়েরা আলাদা হওয়ার পর একাই থাকতেন তিনি। রাতে রিকশায় কিংবা মাজারে ঘুমাতেন।

জানা গেছে, গতকাল সকালে স্থানীয়রা দেখতে পান, দামপাড়া পল্টন রোডের বাগমনিরাম সিটি কর্পোরেশন স্কুলের সামনের পুকুরে ভাসছিল ইউসুফের মরদেহ। এরপর পুলিশকে তারা খবর দেয়। পুলিশ জানায়, ইউসুফ বিভিন্ন সময়ে পুকুরটিতে এসে গোসল করতেন। অতীতে বিভিন্ন সময়ে মাঝেমধ্যে অজ্ঞান হয়ে পড়তেন। তার মৃগী রোগ থাকতে পারে বলে পুলিশের ধারণা। চকবাজার থানার এসআই প্রকাশ রায় সাংবাদিকদের জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়। পরে ওই ব্যক্তির ভাই ও ছেলে এসে পরিচয় নিশ্চিত করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ১৪ শিশুর হাম শনাক্ত