মীরসরাইয়ে কবিতা ও গানে বর্ষা উৎসব

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:২২ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথের ‘এমন দিনে তারে বলা যায় এমন ঘরঘোর বরিষায়’ ও পল্লী কবি জসিম উদ্দিনের ‘আজিকার রোদ ঘুমায়ে পড়িছে ঘোলাটে মেঘের আড়ে, কেয়া বন পথে স্বপন বুনিছে ছলছল জলধারে’সহ নানান বর্ষার কবিতাবলি ও বর্ষার গানে মীরসরাইয়ে সম্পন্ন হলো বর্ষা উৎসব। উপজেলার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার মিলনায়তনে বর্ষা উৎসব যুগান্তর স্বজন ও খবরিকার যৌথ উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কবি প্রফেসর আক্তারুজ্বামানের সভাপতিত্বে এবং পাঠাগার প্রতিষ্ঠাতা সাংবাদিক মাহবুব পলাশ ও প্রভাষক মোয়াজ্বেম হোসেন ফরহাদের উৎসবে প্রধান অতিথি ছিলেন মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার। প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক ড. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুভাষ সরকার, সাংবাদিক বিপুল দাস। স্বরচিত কবিতা আবৃত্তি করেন মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, কবি মাহমুদ নজরুল,শাহাদাত হোসেন লিটন, মাস্টার হোছাইন সবুজ, চন্দনা চক্রবর্তী, প্রভাষক শেখ ফরিদ, হারাধন চক্রবর্তী, রিপন গোপ পিন্টু, তাছলিমা চৌধুরী সুরভী, সানোয়ার ইসলাম রনি, ফারামনি ও সুহান। সঙ্গীত পরিবেশন করেন অবন্তিকা দেবী, কামরান মেহদী, অনু রাণী দেবী, শেখ ফরিদ ও মোয়াজ্জেম ফরহাদ। উপস্থিত ছিলেন রশিদুল হাসান,তাকিবুর রহমান ও তাবিকুর রহমান। প্রধান আলোচক তাঁর বক্তব্যে দেশ ও সমাজে বইপড়া এবং শিল্প সাহিত্য চর্চার গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধরেংমিটচ্য ভাষায় কথা বলা ছয়জনের একজন মারা গেছেন
পরবর্তী নিবন্ধএ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত