এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:২২ পূর্বাহ্ণ

এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৫৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গতকাল শনিবার নিজ বাড়ি রাউজান গহিরাস্থ জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মরহুমের পরিবারের সদস্যগণ, বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতাকর্মীরা কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। মাহফিল শেষে মরহুমের পুত্র রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, নাতি সাকের কাদের চৌধুরীসহ দলীয় সিনিয়র নেতৃবৃন্দ কবরে দোয়া মুনাজাত করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. . হালিম, উপজেলা বিএনপি নেতা চেয়ারম্যান নুরুল হুদা, ফিরোজ আহমদ, পৌর বিএনপির সৈয়দ মঞ্জুরুল হক, কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক জে. এম.ইকবাল হাসান, হাবিবুল্লাহ মাস্টার, সাবের সুলতান কাজল, শাহজান সাহিল, সাইফুল আজম ছোটন, মোহাম্মদ আলী সুমন, শাহাদাত মির্জা প্রমুখ।

গুডস হিল বাসভবন : নগরীর গুডস হিল বাসভবন প্রাঙ্গনে তদানিন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার একেএম ফজলুল কাদের চৌধুরীর ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন আন্দরকিল্লা শাহে জামে মসজিদ খতিব আল্লামা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানি।

প্রধান বক্তা ছিলেন অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার, বিভাগীয় প্রধান আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

তকরির পেশ করেন মিছকিন শাহ জামে মসজিদের খতিব মাওলানা মুসা শাহ, বিশেষ মেহমান একেএম আবু বক্কর চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক ইদ্রিস মিয়া।

বিশেষ বক্তা বিশিষ্ট আইনজীবী ডঃ শফিকুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাইনউদ্দিন আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ এম এ হালিম, রাউজান বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহম্মদ, হাবিবুল্লাহ মাষ্টার, বিশিষ্ট মানবাধিকার কর্মী জহুরুল আনোয়ার, ইউছুপ চৌধুরী, ইউছুপ তালুকদার, এনামুল হক, যুবদল নেতা শাহাজান শাকিল ও ছোটন আজম, চট্টগ্রাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কিউসি গ্রুপের সহঃ মহাব্যস্থাপক মাহমুদ হাসান রুমি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে কবিতা ও গানে বর্ষা উৎসব
পরবর্তী নিবন্ধআনোয়ারা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি