খাগড়াছড়ির বনে ৪ পদ্ম গোখরা সাপ অবমুক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গার পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রে চারটি পদ্মগোখরা অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এই সাপগুলো অবমুক্ত করেন স্নেক রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বি ও পিটাছড়া বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রের মাহফুজ রাসেল।

স্নেক রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বি বলেন, দুদিন আগে চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে একটা কল আসে। কল করা ব্যক্তি জানানতিনি ৯৯৯ থেকে আমার নাম্বারটা পেয়েছেন। সেখানে যাওয়ার পরে দেখি একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বেজমেন্টের ভিতরে সাপ আছে। মোট ৪টা সাপ উদ্ধার করি। পরে নিরাপদে অবমুক্ত করার জন্য পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রে নিয়ে আসি।

পিটাছড়া বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রের মাহফুজ রাসেল বলেন, পিটাছড়ায় যে প্রাকৃতিক বনটা আছেবেশ বড়ই বনটা। এখানে আরও অনেক ধরনের সাপের প্রজাতি আছে। এখানের বাস্তুসংস্থান সাপ বেঁচে থাকার জন্য খুব ভালো। পিটাছড়া নিয়ে আসার পর আমরা এখানেই অবমুক্ত করলাম। সবচেয়ে মজার ব্যাপার হলোএই সাপ চারটাই ছিল বেশ বড়। এই চারটা সাপের ওজন ছিল সাড়ে সাত কেজি। বয়স মোটামুটি ১৫ থেকে ২০ বছর বয়সী। তার মধ্যে তিনটা পুরুষ আর একটা স্ত্রী। এখন মেটিং সিজন। আশা করি ওরা এখানে ভালোভাবেই থাকতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব’
পরবর্তী নিবন্ধবিএনপি জনগণের পাশে আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে